News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে, বিরোধীদের আক্রমণ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার
Image

মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে, বিরোধীদের আক্রমণ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : রবিবার মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি লেখেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের সপ্তম বর্ষপূর্তির দিনটি দলের পক্ষ থেকে  ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। তিনি এদিন টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছে জানিয়ে লেখেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন গোটা দেশ আত্মনির্ভরতার দিকে পা বাড়াচ্ছে। এদিন গোটা দেশে দলের এক কোটি কার্যকর্তা একলক্ষ গ্রামে পৌঁছে বিভিন্ন সেবার মাধমে ‘সেবা দিবস’ পালন করবে।  


পাশাপাশি এদিন তিনি বিরোধীদের নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন গোটা দেশ আত্মনির্ভরতার দিকে পা বাড়াচ্ছে, তখনই সরকারের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা। জে পি নাড্ডা বলেন, মহামারীর সময় যখন বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঠিক তখনই বিরোধীরা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তাও ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিজেপি। নাড্ডা বলেন, এর আগে বিরোধীরাই ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলেছে। ভ্যাকসিনকে ‘বিজেপি ভ্যাকসিন’, ‘মোদী ভ্যাকসিন’ বলেছেন। এই সব করে সরকারের মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছে।‌ আজ তারাই আবার ভ্যাকসিনের জন্য কান্নাকাটি করছেন। তিনি এও বলেন, কিছু লোকের কাজই হল বাধা দেওয়া।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী এই কঠিন সময়ের মোকাবিলা করছে। যার ফলে তার পথপ্রদর্শনে মানুষের আত্মবিশ্বাস বেড়েছে বলেও এদিন দাবি করেন জেপি নাড্ডা। গরিবদের রেশন দেওয়ার পাশাপাশি সমস্ত স্তরের মানুষের জন্য এই সরকার কাজ করছে বলে মন্তব্য করেন‌ তিনি।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top