News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনার ৫২ দিন অতিক্রান্ত হলেও মামলা নিচ্ছে না পুলিশ
Image

দূর্ঘটনার ৫২ দিন অতিক্রান্ত হলেও মামলা নিচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মে৷৷ দুর্ঘটনার ৫২দিন অতিক্রান্ত হয়ে গেলেও মামলা নিতে নারাজ বিশালগড় থানার পুলিশ৷ অসহায় পরিবার কান্নায় ভেঙ্গে পড়লেন অন্যদিকে যে-যুবক দুর্ঘটনায় জয়নাল আবেদীনকে গুরুতরভাবে আহত করেছে৷ বারবার হুমকি দিচ্ছে সেই মামলা পথে না হাটার জন্য৷ ঘটনা বিশালগড় অরবিন্দনগর এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় গত এপ্রিল মাসের ৫ তারিখ অরবিন্দনগর এলাকার যুবক জয়নাল আবদীন একটি বাইক চেপে বিশালগড় দুর্গানগর যাওয়ার পথে কে কে নগর এলাকায় যেতেই সবুজ মিয়া নামে এক যুবক কে কে নগর তার নিজ বাড়ি থেকে একটি টাটা এস গাড়ি যার নম্বর টিআর ০১ এক্স ১৫৭৯ পেছনদিকে নেওয়ার পথে দ্রুতবেগে বাইক আরোহী জয়নাল আবেদীন এর উপর সজোরে ধাক্কা দেয়৷ মুহুর্তের মধ্যেই সেই যুবক গাড়ির তলে পরে যায় তার একটি পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়৷ সঙ্গে সঙ্গেই এলাকার জনগণ তাকে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থার বেগতিক দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক৷ এদিকে ঘটনার পরে জয়নাল আবেদীনের ভাই ময়নাল উদ্দিন বিশালগড় থানা লিখিতভাবে গাড়ির মালিক সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে৷অনেক তালবাহানার পরেও হাতের লেখা কাগজ রাখলেও মামলা নম্বর দিতে নারাজ৷


বারবার বিশালগড় থানার এক অফিসার ফোনের মাধ্যমে জয়নাল আবদিনের পরিবারকে জানিয়ে দেয় মামলাটি তুলে দেওয়ার জন্য এবং সবুজ মিয়ার সাথে যোগসাজশ করে মিলে যাওয়ার জন্য৷ কিন্তু অসহায় পরিবার জয়নাল আবদীন তার বাবা দিনমজুর একদিকে পুলিশ মামলা নিতে নারাজ অন্যদিকে গাড়িচালক সবুজ মিয়া বারবার হুমকি দিচ্ছে মামলা করলে মহাবিপদে পড়তে হবে৷
তাই অসহায় পরিবার টি বর্তমানে কান্নায় ভেঙ্গে পড়েন৷আরো জানা যায় গাড়িচালক সবুজ মিয়া আজ পর্যন্ত সেই পরিবারের সাথে কোন যোগাযোগ করেনি৷ বর্তমানে জয়নাল আবদিনের একটি পা পুরোপুরি ভেঙ্গে যায় টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না বলে জানান তার মা৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top