News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওডিশার প্রশংসায় পঞ্চমুখ মোদী, পাল্টা ধন্যবাদ নবীনের
Image

ওডিশার প্রশংসায় পঞ্চমুখ মোদী, পাল্টা ধন্যবাদ নবীনের

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) :    ওডিশা সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত ওডিশা পরিদর্শন ও রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর শনিবার টুইটে ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশা  সরকারের প্রশংসা প্রধানমন্ত্রী । পাল্টা  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নবীন পট্টনায়ক।

এদিন টুইটে প্রধানমন্ত্রী স্পষ্টত জানান, ভুবনেশ্বরে রিভিউ মিটিং খুবই কার্যকরী হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য ওডিশার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাব। এই ব্যাপারে ওডিশা অবশ্য প্রশংসনীয় কাজ করছে।  

প্রধানমন্ত্রীর এই টুইটের পর তাঁকে ধন্যবাদ দিয়ে পালটা টুইট করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনিও টুইটে লেখেন, ওডিশার জন্য ত্রাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে ৫০০ কোটি টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা করার জন্য ওডিশা সরকারের পরিকাঠামোগত ব্যবস্থার প্রশংসা করার জন্যও তাঁকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ওডিশার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে আসায় তাঁরা খুশি। বিপর্যয় মোকাবিলায় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। যেহেতু কেন্দ্রের ওপর কোভিড বোঝা রয়েছে, তাই এখনই কোনও অর্থ সাহায্য আমরা চাইছি না।

উল্লেখ্য, গতকাল ওডিশার পাশাপাশি পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাও পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় একটি রিভিউ মিটিংও করেন তিনি। যদিও এদিন অবশ্য পশ্চিমবঙ্গ নিয়ে টুইটে কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ২ হাজার কোটি টাকার অর্থ সাহায্য চান।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও রিভিউ মিটিংয়ে থাকতে পারেননি তিনি।মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবও ছিলেন না।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top