News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, মণিপুরে সাতটি জেলায় বাড়লে কারফিউয়ের মেয়াদ, চলবে ১১ জুন পর্যন্ত
Image

দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, মণিপুরে সাতটি জেলায় বাড়লে কারফিউয়ের মেয়াদ, চলবে ১১ জুন পর্যন্ত

ইমফল, ২৯ মে (হি.স.) : দৈনিক করোনা সংক্রমণের লাগাতার বৃদ্ধির জেরে সাতটি জেলায় কারফিউয়ের মেয়াদ বাড়াল মণিপুর সরকার। ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, বিষ্ণুপুর, থউবাল, কাকচিং, চূড়াচাঁদপুর এবং উখরুল জেলায় আগামী ১১ জুন পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, দৈনিক করোনা-র সংক্রমণ বেড়েই চলেছে যা জনসংখ্যার আনুপাতিক হারে গভীর চিন্তার বিষয়। তাই, কারফিউয়ের বর্ধিত মেয়াদে একটি এলাকায় পর্যায়ক্রমে ৩০ মে এবং ২, ৫ ও ৮ জুন সকাল ৭-টা থেকে ১০টা পর্যন্ত তিনটি দোকানের মধ্যে একটি দোকান খোলা যাবে। ১ জুন থেকে সচিবালয়ে এবং অধিকর্তার দফতরে ১৫ শতাংশ কর্মী নিয়ে কার্যালয় খোলা থাকবে।

ওই সময়ের মধ্যে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা এবং করোনা-র নমুনা পরীক্ষা ও টিকাকরণের সাথে যুক্ত যানবাহন যাতায়াতে অনুমতি দেওয়া হবে। এছাড়া পেট্রোল পাম্প এবং রান্নার গ্যাসের আউটলেট খোলা থাকবে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মীরাও যাতায়াত করতে পারবেন। ইমফল বিমানবন্দরও খোলা থাকবে। বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার পরিষেবাও চালু থাকবে।

এদিকে জীবন বিমা কার্যালয় সীমিত কর্মী নিয়ে সোম, বুধ এবং শুক্রবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখতে পারবে। করোনা বিধি মেনে ধানের মিল খোলা রাখা যাবে। এছাড়া, সংবাদ মাধ্যম, বিদ্যুৎ দফতর, অগ্নি নির্বাপক দফতর, গৃহ দফতর, স্বাস্থ্য, ত্রাণ, জেলাশাসক, বন, পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন, অর্থ দফতর ও ট্রেজারি, পুলিশ ও জেলার সাধারণ প্রশাসন আগের মতোই কাজ চালিয়ে যাবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top