News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা-য় অনাথ শিশুদের ১৮ বছর পর্যন্ত সহায়তায় মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের সূচনায় ত্রিপুরায়
Image

করোনা-য় অনাথ শিশুদের ১৮ বছর পর্যন্ত সহায়তায় মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের সূচনায় ত্রিপুরায়

আগরতলা, ২৯ মে (হি. স.) : করোনা-য় বাবা ও মা উভয়ের মৃত্যু-তে অনাথ সন্তান-দের ১৮ বছর পর্যন্ত সহায়তার জন্য নতুন প্রকল্প এনেছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের অধীনে ওই ছেলে-মেয়েদের মাসিক সাড়ে তিন হাজার টাকা এবং পড়াশুনার সমস্ত দায়িত্ব নেবে সরকার। শুধু তাই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করা হবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ওই প্রকল্পের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, করোনা-র প্রকোপে অপূরণীয় ক্ষতি পূরণ করা হয়ত সম্ভব নয়। কিন্ত, করোনা-য় বাবা ও মা-কে হারিয়ে অনাথ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় ত্রিপুরা সরকার ওই প্রকল্প এনেছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় এখনো করোনা-য় বাবা ও মা উভয়ের মৃত্যুর ঘটনা সরকারি রেকর্ড-এ পাওয়া যায়নি। কিন্ত, এমনই দুর্ঘটনার শিকার হলে অনাথ শিশুদের ভরণ-পোষণ নেয়ার ভাবনায় ওই মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প-র সূচনা করা হচ্ছে। তাঁর কথায়, করোনা-য় অনাথ শিশু-রা হোম-এ কিংবা পরিবারের অন্য অভিভাবকের সাথে থাকতে চাইবে। হোম-এ যারা থাকবে তাদের সমস্ত খরচ সরকার-ই বহন করবে। এখন দাদু-দিদা কিংবা পরিবারের অন্য কারোর সাথে থাকলে চাইলে ওই অনাথ শিশু-দের জন্য সরকার ১৮ বছর পর্যন্ত প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি, পড়াশুনার সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে। শুধু তাই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

সাথে তিনি যোগ করেন, ওই অনাথ শিশুরা দশম উত্তীর্ণ হওয়ার পর ল্যাপটপ কিংবা ট্যাবলেট দিয়ে সহায়তা করবে ত্রিপুরা সরকার। তাতে, তারা ইন্টারনেট-র সহায়তায় আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top