News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধ্যের মধ্যে কোভিড-ওষুধ! ২-ডিজি-র প্রতি পাউচের দাম ৯৯০ টাকা
Image

সাধ্যের মধ্যে কোভিড-ওষুধ! ২-ডিজি-র প্রতি পাউচের দাম ৯৯০ টাকা

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর দ্বারা প্রস্তুত করোনার ওষুধ ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) অনুমোদন আগেই পেয়েছিল। এবার ওই ওষুধের নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিল সরকার। ২-ডিজি ওষুধের প্রতি পাউচের দাম ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ওষুধটি সরকারি হাসপাতাল, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ছাড় দিয়ে সরবরাহ করা হবে।
২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা কোভিড রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাঁদের অক্সিজেন নির্ভরতা কমেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি তৈরি করেছে ডিআরডিও-এর পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। শুক্রবার সরকার সূত্রে জানা গিয়েছে, ডিআরডিও-র ২-ডিজি ওষুধের মূল্য ৯৯০ টাকা রেখেছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ। সরকারি হাসপাতাল, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ছাড় দিয়ে সরবরাহ করা হবে এই ওষুধ।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top