News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর উপস্থিতি নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রী মমতার
Image

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর উপস্থিতি নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২৮ মে (হি.স.) : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে নবান্নের তরফে আপত্তি তোলা হয়েছে। নবান্নের তরফে নয়াদিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে, মোদীর বৈঠকে শুভেন্দু থাকলে মমতা ওই বৈঠকে থাকবেন না। তিনি শুধু বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই।
ওই আপত্তির কথা জানাজানি হওয়ার পরেই শুভেন্দুর বিরোধী দলনেতার স্বীকৃতির চিঠিটি প্রকাশ করল বিজেপি। যার মাধ্যমে প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে, শুভেন্দু ‘স্বীকৃত’ বিরোধী দলনেতা, যা পদমর্যাদায় মন্ত্রীর সমতুল। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর থাকা নিয়ে আপত্তি তোলা অনুচিত হবে। যদিও প্রকাশ্যে বিজেপি এই বিষয়টি নিয়ে কোনও কথা বলেনি। বিজেপির তরফে শুক্রবার সকালে চিঠি প্রকাশ করা হয়েছে, সেটি গত ১৯মে বিধানসভার সচিবালয় থেকে শুভেন্দুকে পাঠানো হয়।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-র ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাতে শুভেন্দুর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিরোধী দলনেতা হিসেবে তাঁর স্বীকৃতির বিষয়টি তুলে ধরেছে। তাতে বলা হয়েছে, বিজেপি শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করলেও ‘আনুষ্ঠানিক ভাবে’ তিনি এখনও রাজ্যের বিরোধী দলনেতা নন। বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতিতে চাপানউতর শুরু  হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top