News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন প্রকল্প থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার হুমকি তিপ্রা মথা সমর্থকদের
Image

বিভিন্ন প্রকল্প থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার হুমকি তিপ্রা মথা সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ পঞ্চায়েত কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে এমন বিভিন্ন প্রকল্পের ছাপানো ফ্ল্যাক্স ছিড়ে ফেলার হুমকিক দিয়েছেন তিপ্রা মথা-র সমর্থকরা৷ ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধলাই জেলার আমবাসা মহকুমায়৷ আমবাসার বিধায়ক পরিমল দেববর্মার অভিযোগ, তিপ্রা মথা-র সমর্থকদের হুমকির জেরে ভয়ে থানায় মামলা করতে পারছেন না পঞ্চায়েত সচিব৷


আজ বুধবার পরিমলবাবু বলেন, গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ বাগমারা ভিলেজের বলরাম পঞ্চায়েতে বৈঠক চলাকালীন তিপ্রা মথা-র সমর্থকরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেন৷ তিনি বলেন, পঞ্চায়েত সচিব হরেরাম দাসগুপ্ত এবং গ্রাম সেবক কুটন দাস বৈঠক করছিলেন৷ ওই সময় তিপ্রা মথা-র সমর্থক খনা দেববর্মা, জুহান কুমার রিয়াং এবং বার্নিংগির হালাম পঞ্চায়েত অফিসে ঢুকে সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলার জন্য সচিব ও গ্রাম সেবককে হুমকি দেন৷ শুধু তা-ই নয়, ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলা না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও তারা ভয়ভীতি প্রদর্শন করেছেন৷


পরিমলবাবুর দাবি, ওই ঘটনায় আজ এলাকায় স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ কিন্তু ভয়ে পঞ্চায়েত সচিব থানায় মামলা দায়ের করেননি৷ প্রসঙ্গত, এডিসি নির্বাচনের পর থেকে তিপ্রা মথা-র সমর্থকরা সারা রাজ্যে সন্ত্রাস শুরু করেছেন৷ বিভিন্ন এলাকায় তারা ভয়ভীতি প্রদর্শন করছেন৷ চাঁদা আদায়ের জন্য হুমকি দিচ্ছেন৷ শুধু তা-ই নয়, তিপ্রা মথা-র সমর্থকদের হামলায় আইপিএফটি-র বিধায়কও আক্রান্ত হয়েছেন৷ তাতে স্পষ্ট, সারা রাজ্যে ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছে তিপ্রা মথা-র সমর্থকরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top