কলকাতা, ২৭ মে (হি.স.): আগের থেকে অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী খাবার খেতে পারছেন, শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশে পৌঁছেছে। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এখনও বাইপ্যাপ সাপোর্টেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সজাগ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কথাও বলছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে প্রতি মিনিটে ৪ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেবকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। স্বাভাবিক ভাবেই খাবার খাচ্ছেন বুদ্ধদেব। এই মুহূর্তে তাঁকে রেমডেসিভির দেওয়া হচ্ছে। চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। আপাতত চিন্তার কোনও কারণ নেই।
গত ১৮ মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিডে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। বাড়িতেই বুদ্ধদেবের চিকিৎসা চলছিল, ভালোই ছিলেন বুদ্ধদেব। কিন্তু গত মঙ্গলবার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে প্রতিনিয়ত নজর রাখছেন।

এখনও বাইপ্যাপ সাপোর্টেই, আগের থেকে ভালো আছেন বুদ্ধদেব
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















