News Flash

  • Home
  • Uncategorized
  • অন্যের স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস গণধোলাই পুলিশ কনস্টেবলকে
Image

অন্যের স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস গণধোলাই পুলিশ কনস্টেবলকে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ মে৷৷ অন্যের স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভাড়া করা বাড়িতে বসবাস এক পুলিশকর্মীর৷ তাকে আটক করল এলাকার জনগণ৷ ঘটনা বিশালগড় মহাকুমার গকুলনগর এলাকায়৷ জানা যায় পুলিসকর্মীর নাম নন্দকুমার দেববর্মা৷


বর্তমানে মধুপুর থানা কনস্টেবল পদে কর্মরত আছেন৷ গত একমাস ধরে তার পরিবারের অজান্তে অন্যের এক স্ত্রীকে নিয়ে গকুলনগর এলাকায় একটি বাড়ি ভাড়া করে অবৈধভাবে বসবাস করছে৷ এ ঘটনা জানাজানি হতেই সোমবার সকালবেলা এলাকার পুরুষ ও মহিলা সবাই একত্রিত হয়ে ভাড়া বাড়িতে দুইজনকে আটক করে৷


খবর পেয়ে ছুটে আসে মধুপুর থানার পুলিশ এবং এই পুলিশকর্মীর স্ত্রী সহ পরিবারের লোকজন৷ জানা যায় উক্ত মহিলা পুলিসকর্মীর শ্যালকের স্ত্রী৷ ওই মহিলার সন্তান রয়েছে৷ এঘটনায় ঘিরে গোটা গকুলনগর এলাকায় ছি ছি রব উঠেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top