News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক! দুই রোগীর শরীরে মিলল মারণ ছত্রাক
Image

বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক! দুই রোগীর শরীরে মিলল মারণ ছত্রাক

ঢাকা, ২৫ মে (হি.স.): এবার বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দু’জন রোগীর হদিশ মিলল। দু’জনই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসেই দু’জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের (মিউকরমাইকোসিস) হদিশ মেলে। বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি জানিয়েছেন, পরীক্ষাগারে দুজনের শরীরে মিউকরমাইকোসিসের সন্ধান মিলেছে। তাঁদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
ডা. লাভলি জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অবস্থা গুরুতর হতে পারে। তাই, তাঁদের সতর্কভাবে চিকিৎসা প্রদান করতে হয়। গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ে। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী একজন পৌঢ়ের দেহে মারণ ছত্রাকের সন্ধান মেলে।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top