News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানায় রহস্যজনক ভাবে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

পালাটানায় রহস্যজনক ভাবে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে৷৷ আবারো খুনের ঘটনা ঘটলো উদয়পুর কাকড়াবন থানার অন্তর্গত পালাটানা বাজার সংলগ্ণ এলাকায়৷ দেবজিত দেবরায়, বয়স ২২বৎসর ,বাবা মৃত নারায়ন দেবরায়৷ দেবজিত পেশায় গাড়ি চালাতো৷ গতকাল রাতে নিত্যদিনের মতো খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে৷


আজ সকালে দেবজিতের মা প্রাত ভ্রমন করে এসে দেখে দেবজিতের ঘরের দরজা খোলা৷ বাহির থেকে ডাকাডাকি করার পর যখন দেবজিতের কোন সাড়া পাওয়া যাচ্ছে না তখন দেবজিতের মা ঘরে ঢুকে ছেলের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন৷ দেবজিতের মায়ের আর্তনাদে এলাকার মানুষ এসে উদয়পুরে কাকড়াবন থানায় খবর দিলে পুলিশ এসে দবজিতের নিথর দেহ উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্য রত চিকিৎসক দেবজিতে মৃত বলে ঘোষণা করেন৷


দেবজিতের দেহ ময়না তদন্তের জন্য কিছুক্ষণ মর্গে রাখার পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷ দেবজিতের ভাই অভিজিৎ দেবরায়ের অভিযোগ মূলে উদয়পুর কাকড়াবন থানার পুলিশ খুনের ঘটনা মনে করে তদন্তকার্য চালিয়ে যাচ্ছেন৷ কাকড়াবন থানার কেস নং ২৮/২১,ধারা সংযুক্ত হয়েছে ৩০২৷ তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এস আই জয়ন্ত মালাকারকে৷ পুলিশের মতে খুনিকে খুব সহজেই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন৷ এই ঘটনায় খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন প্রাইভেট টিউটর দেবজিতের ভাই অভিজিৎ৷ দেবজিতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকাবাসী৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top