News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম কাজ কোভিড মোকাবিলা করা, শান্তি ফেরাতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

প্রথম কাজ কোভিড মোকাবিলা করা, শান্তি ফেরাতে আহ্বান মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ মে (হি.স.): ভোটে জয়লাভের পরও বলেছিলেন, বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা ফের বললেন, “প্রথম কাজ কোভিড মোকাবিলা করা।” একইসঙ্গে রাজ্যে শান্তি ফেরাতে সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ নেওয়ার পর মমতা বলেছেন, “সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা।”
উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যের মতোই করোনার বাড়বাড়ন্তে জর্জরিত পশ্চিমবঙ্গ। বিগত ২৪ ঘন্টাতেই পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭,৬৩৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১০৭ জনের। পশ্চিমবঙ্গে মঙ্গলবার রাত পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২১ হাজার ৯৩১ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৫১ জনের। করোনার থেকে রাজ্যবাসীকে বাঁচাতে এবার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top