News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রতি বুধবার ও শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে
Image

রাজ্যে প্রতি বুধবার ও শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে প্রতি শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে পালনের ফলে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে৷ এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতি বুধবার এবং শনিবার ’মাস্ক এনফোর্সমেন্ট ডে’ পালন করা হবে৷

’মাস্ক এনফোর্সমেন্ট ডে’-তে বিভিন্ন মাধ্যমে, সংস্থা ও সামাজিক স্তরে মাস্ক/মুখাবরণ ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসন ’দ্য ত্রিপুরা এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’ কঠোরভাবে কার্যকর করবে এবং সেই অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করবে৷ জেলা প্রশাসন পুলিশ এবং ভলান্টিয়ারদের নিয়ে জয়েন্ট ফ্লাইং স্কোয়াড গঠন করবে৷ এই ফ্লাইং স্কোয়াডই কোভিড-১৯ বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে৷ মুখ্য সচিবের অফিস থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top