News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনা সংক্রমণের জেরে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত
Image

করোনা সংক্রমণের জেরে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল(হি.স) : দেশে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র। তবে বন্দে ভারত মিশনের মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করে আগে যে সব বিমানকে পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি চালু থাকছে। ‘আন্তর্জাতিক সফর বাবল’-এ যুক্ত অন্যান্য দেশগুলি আপত্তি না জানালে এই পরিষেবা আপাতত চালু থাকবে বলেই জানিয়েছে দি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ)। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহেই এই সিদ্ধান্ত।


দেশে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় লক ডাউনের শুরু থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। শুক্রবার টুইটারে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে তারা বলে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ গণ্য হবে না। এ ছা়ড়া জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী কিছু বিশেষ উড়ানের অনুমতি দেওয়া হতে পারে। তবে পরিস্থিতির বিচার করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিজিসিএ।

Releated Posts

পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচন: বিজেপির তিন প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনের জন্য…

ByBySandeep Biswas Jul 13, 2026

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান নিহত, আহত ৪

কোহিমা, ১৩ জুলাই(আইএএনএস) : নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় সোমবার শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান…

ByBySandeep Biswas Jul 13, 2026

পশ্চিমবঙ্গের নতুন জননিরাপত্তা আইন স্থগিতের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’-এর বৈধতা…

ByBySandeep Biswas Jul 13, 2026

অযোধ্যা মন্দিরের অনুদান তছরুপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ২০ জুলাই

নয়াদিল্লি, ১৩ জুলাই : অযোধ্যার রামমন্দিরে প্রাপ্ত অনুদান তছরুপের অভিযোগে গঠিত উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে তদন্তের…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top