News Flash

  • Home
  • Uncategorized
  • নিগম কর্মীদের উৎসাহিত করতে ‘বিদ্যৎ সেবা পুরস্কার’ চালুর সিদ্ধান্ত
Image

নিগম কর্মীদের উৎসাহিত করতে ‘বিদ্যৎ সেবা পুরস্কার’ চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ জনগণকে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে কর্মীদের উৎসাহিত করতে ’বিদ্যৎ সেবা পুরস্কার’ চালুর সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডা. এস এস কেলে৷ এই প্রকল্পে কর্মীদের কাজের উৎকর্ষতার উপর ভিত্তি করে বছরে ১১৬টি পুরস্কার দেওয়া হবে৷ তার মধ্যে ১১২টি ব্যক্তিগত পুরস্কার এবং চারটি পুরস্কার থাকবে সার্কেল, ডিভিশন, সাব-ডিভিশন ও সেকসন অফিসের জন্য৷ বছরে পুরস্কার বাবদ মোট খরচ হবে ২০ লক্ষ টাকা৷ বিদ্যুৎ নিগম-এর আগরতলা কর্পোরেট অফিস থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


বিদ্যৎ নিগম-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই প্রকল্পে সর্বোত্তম বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড, অতি বিশিষ্ট বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড এবং বিশিষ্ট বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড, এই তিন শ্রেণীর পুরস্কার থাকবে৷ সর্বোত্তম বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড-এর আর্থিক মূল্য হবে ২৫,০০০ টাকা, স্বর্ণ পদক, শংসাপত্র এবং নিজের পছন্দের পোস্টিং৷


অতি বিশিষ্ট বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড-এর অঙ্গ হিসাবে থাকবে ১৫,০০০ টাকা, রৌপ্য পদক, শংসাপত্র ও পছন্দের পোস্টিং এবং বিশিষ্ট বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড-এ থাকবে ১০,০০০ টাকা নগদ পুরস্কার, বো’ পদক, শংসাপত্র এবং পছন্দের পোস্টিং৷ তাছাড়া পুরস্কার প্রাপ্তদের সচিত্র তালিকা টি এস ই সি এল-এর ওয়েবসাইটে আপলোড করা হবে এবং নিগম-এর বিভিন্ন অফিসে টাঙানো থাকবে৷ প্রতিটি শ্রেণীতে ১২টি পুরস্কার থাকবে এগজিকিউটিভ কর্মচারীদের জন্য এবং ২০টি পুরস্কার থাকবে নন এগজিকিউটিভ কর্মচারীদের জন্য৷ তাছাড়া, কর্মচারীদের নেত’ত্ব, সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক কাজের জন্য ব্যক্তিগত ক্ষেত্রে ৪টি এম ডি পুরস্কার দেওয়া হবে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top