News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সাথে বৈঠক করলনে রাজ্যপাল
Image

কোভিড-১৯ : অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সাথে বৈঠক করলনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রাজ্যপাল রমেশ বৈস আজ বিকেলে রাজভবনে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ নিয়ে রাজ্যের অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের সাথে এক বৈঠক করেন৷ রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যপাল শ্রীবৈস অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের মূল্যবান প্রস্তাব ও পরামর্শ চান৷


রাজ্যপাল তাঁদের অনুরোধ করেন অতিমারি মোকাবেলায় চিকিৎসক এবং নার্সগণ যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ তিনি বলেন, অতিমারি মোকাবিলায় সামনের সারির কর্মীদের সাহায্য করতে তাদের প্রয়োজনে ডাকা হতে পারে৷ রাজ্যপাল বলেন, সবার সহযোগিতাতেই ত্রিপুরাকে করোনা ভাইরাস মুক্ত করা সম্ভব হবে৷


রাজ্যপাল রমেশ বৈসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, রাজ্যপালের সচিব টি কে চাকমা এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top