News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে নাবালিকার শ্লীলতাহানি, ধৃত এক
Image

উদয়পুরে নাবালিকার শ্লীলতাহানি, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ এপ্রিল৷৷ আবারো নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠলো বাড়ির লাগোয়া এক নাবালকের বিরুদ্ধে৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত পূর্ব গকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷


সাত সকালে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পূর্ব গকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ১৫ বছরের এক নাবালকের ছেলের হাতে শ্লীলতাহানীর শিকার তৃতীয় শ্রেণীতে পাঠরত ৯ বছরের এক নাবালিকা কন্যা৷ বুধবার সাতসকালে বাড়ির পাশের ১৫ বছরের এক যুবক দ্বারা ঘটে এই শ্লীলতাহানির ঘটনা৷ সংবাদ সূত্রে জানা যায় এই নাবালক ছেলেটি এর আগেও বেশ কয়েকবার এই নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়৷ কয়েক বার সামাজিক ভাবে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিশি সভাও অনুষ্ঠিত হয়৷ এখানে উল্লেখ থাকে যে শ্লীলতাহানির শিকার নাবালিকাটির মা বাবা নেই- অনাথ৷অনাথ বলে মেয়েটি দিদার বাড়িতে থাকতো৷ প্রতিদিনকার মতো আজ সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটে দিদা কাজে বেড়িয়ে গেলে অভিযুক্ত নাবালক চুপি চুপি ঘুমন্ত নাবালিকাকে ঝাপটে ধরার চেষ্টা করলে নাবালিকা চিৎকার দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত নাবালক নাবালিকার মুখ চেপে ধরে রাখে৷ ভাগ্ণির ঘোঙড়ানি শুনে মামা সজাগ হয়ে এই ঘটনা প্রত্যক্ষ করে এবং অভিযুক্ত নাবালককে আটকে রেখে ,নাবালকের অভিভাবক সহ রাঙামাটি গ্রামের প্রধানের নজরে নিয়ে উদয়পুর মহিলা থানায় খবর দেওয়া হয়৷


ঘটনায় অভিযুক্ত নাবালক ছেলেটিকে উদয়পুর মহিলা থানার পুলিশ আটক করে এবং আর কে পুর থানার মহিলা থানায় নিয়ে যায়৷৷ শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব গকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পূর্ব গকুলপুর রাঙামাটি গ্রাম পঞ্চায়েত সহ উদয়পুর মহকুমায়৷ শুভ বুদ্ধি সম্পন্ন সুনাগরিকরা নাবালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top