News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমিত ছিলেন করোনায়, প্রয়াত কংগ্রেস নেতা একনাথ গায়কোয়াড়
Image

সংক্রমিত ছিলেন করোনায়, প্রয়াত কংগ্রেস নেতা একনাথ গায়কোয়াড়

মুম্বই, ২৮ এপ্রিল (হি.স.): কংগ্রেস শিবিরে ফের দুঃসংবাদ, প্রয়াত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং দলের প্রবীণ নেতা একনাথ গায়কোয়াড়। কোভিড-১৯ সংক্রমিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ একনাথ গায়কোয়াড়। বুধবার সকাল দশটা নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাবা হলেন একনাথ গায়কোয়াড়। 

মুম্বইয়ের মুম্বই দক্ষিণ-মধ্য আসনের প্রতিনিধি ছিলেন একনাথ গায়কোয়াড়। ২০১৪ সালে ওই আসনে তিনি হেরে যান। ধারাভি থেকে তিন-বারের বিধায়ক ছিলেন তিনি। দু’বার মহারাষ্ট্রের মন্ত্রীও হয়েছিলেন। বুধবার মহারাষ্ট্র রাজ্য যুব কংগ্রেস নেতা সত্যজিৎ তাম্বে টুইট করে জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক একনাথ গায়কোয়াড় প্রয়াত হয়েছেন। তাঁর পরিবার, অনুরাগীদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”      

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top