News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা টিকা নেওয়ার পূর্বে এন্টিজেন টেস্ট বাধ্যতামূলক
Image

পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা টিকা নেওয়ার পূর্বে এন্টিজেন টেস্ট বাধ্যতামূলক

আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.)৷৷ পশ্চিম ত্রিপুরা জেলায় করোনার সংক্রমণ মারাত্মক ভাবে বেড়েছে৷ তাই, করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন৷ ফলে, আজ থেকেই সমস্ত টিকাকরণ কেন্দ্রে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ এন্টিজেন পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে তবেই দেওয়া হবে টিকা৷


এবিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সংগীতা চক্রবর্তী বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আদেশের ফলে টিকাকরণের পূর্বে এন্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক হয়েছে৷ এবিষয়ে তাঁর যুক্তি, সারা রাজ্যের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি৷ তাই, সকলের নমুনা পরীক্ষা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷
তাঁর কথায়, টিকাকরণের সমস্ত কেন্দ্রে এখন করোনার নমুনা পরীক্ষা চলছে৷ তবে, আইজিএম হাসপাতালে এখনও তা শুরু করা সম্ভব হয়নি৷ কারণ, এন্টিজেন কিটের ঘাটতি রয়েছে৷ পর্যাপ্ত কিট এসে গেলেই আইজিএম হাসপাতালেও করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিব আসলে তবেই দেওয়া হবে টিকা৷


সাথে তিনি যোগ করেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে এন্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসলে ওই ব্যক্তি গাইডলাইন মেনে বাড়িতে আইসোলেশনএ যাবেন৷ রিপোর্ট নেগেটিভ হওয়ার পর তাকে টিকা দেওয়া হবে৷ পশ্চিমা ত্রিপুরা জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে মানুষ স্বাগত জানিয়েছেন৷ টিকা নিতে এসে জনৈক ব্যক্তি বলেন, নিশ্চই চিকিতা বিজ্ঞানের ভাষায় এর প্রয়োজনীয়তা রয়েছে৷ তাই, টিকা দেওয়ার আগে এন্টিজেন টেস্ট করা হচ্ছে৷


ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন৷ দ্বিতীয় ঢেউ-এ এখন পর্যন্ত সর্বোচ্চ৷ শুধু তাই নয়, গত ২৪ ঘন্টায় ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের থেকেও ভয়ানক পরিস্থিতি-র দিকে এগিয়ে চলেছে৷ কারণ, এ-বছর অতিমারির প্রভাব অনেক আগেই আছড়ে পড়েছে৷ গত বছর এমন সময়ে করোনা-র প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি৷ তবে, গত ২৪ ঘন্টায় ৩৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭৯৩৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৮০৭ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ৩৫৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ১৮ জন এবং রেপিড এন্টিজেন-এ ৯৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ১১১ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷

তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৩৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ কিন্ত, ২ জন করোনা আক্রান্তের মৃত্যু-র ঘটনা যথেষ্ট চিন্তাজনক বলেই মনে করা হচ্ছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭১৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৪৭৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৪৯২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০৩ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৬.৫৭ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১৩ শতাংশ৷
স্বাস্থ্য দফতর সুত্রে খবর, আবারও পশ্চিম জেলায় সংক্রমণ-এ শীর্ষে রয়েছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ৮১ জন, দক্ষিন জেলায় ৯ জন, গোমতি জেলায় ৩ জন, ধলাই জেলায় ৪ জন, সিপাহীজলা জেলায় ৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১ জন, উনোকোটি জেলায় ৩ জন এবং খোয়াই জেলায় ৬ জন আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top