News Flash

  • Home
  • প্রধান খবর
  • চার দশক বাদে উষ্ণতম দিনের সাক্ষী রাজ্য পারদ পৌঁছেছে ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াসে
Image

চার দশক বাদে উষ্ণতম দিনের সাক্ষী রাজ্য পারদ পৌঁছেছে ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াসে

আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.)৷৷ চার দশক-র বেশি সময় পর উষ্ণতম দিনের সাক্ষী রইল ত্রিপুরা৷ আজ দিনের সবর্োচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস৷ তবে, এপ্রিল-র সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে ১৯৬০ সালের পর আজ পারদ সেই স্তরের কাছাকাছি পৌঁছে৷


আবহাওয়া দফতরের আধিকারিক জানিয়েছেন, বতরের সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে ১৯৭৯ সালের রেকর্ড আজ অল্পের জন্য ছুতে পারেনি৷ এবিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে তিনি বলেন, ১৯৬০ সালের ৩০ এপ্রিল দিনের সবর্োচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস৷ সেক্ষেত্রে এপ্রিলের তাপমাত্রা বিচারে দীর্ঘ বছর বাদে আজ ছিল সবর্োচ্চ৷ তেমনি ১৯৭৯ সালের ১ জুন দিনের সবর্োচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০.২ ডিগ্রী সেলসিয়াস৷ বাতরিক সবর্োচ্চ তাপমাত্রা-র বিচারে ৪২ বছর বাদে আজ দিনের সবর্োচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস৷


ওই আধিকারিকের কথায়, আবহাওয়া-র ক্রমাগত পরিবর্তন মানুষের জীবন শৈলীতে মারাত্মক প্রভাব ফেলেছে৷ পূর্বাভাস অনুযায়ী পারদ নামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ এ-ক্ষেত্রে আগামী ২/৩ দিন পারদ ৩৭ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে৷ তবে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কিন্ত, ভারী বৃষ্টিপাতের এখনো কোন পূর্বাভাস মিলেনি বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

প্রধান নির্বাচন কমিশনার অপসারণ ইস্যুতে ঐকমত্যহীনতা, অনিশ্চয়তায় ঝুলে রইল প্রস্তাব

নয়াদিল্লি, ৩ এপ্রিল : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ইন্ডিয়া ব্লকের শরিকদের প্রস্তাবিত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

হরমুজ প্রণালী পার করল ৬ ভারতীয় জাহাজ, ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝেও ছয়টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top