News Flash

Image

গোলচক্করে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ সাতসকালেই বর্ডার গোলচক্কর চৌহান পাড়া এলাকায় তপন চৌহান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকায় বর্ডার গোলচক্কর এর চৌহান পাড়ায় এক যুবক আত্মঘাতী হয়েছে৷ আত্মঘাতী যুবকের নাম তপন চৌহান৷


জানা যায় মাত্র কয়েকদিন আগে তার বাবা মারা গিয়েছেন৷ সবেমাত্র শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়েছে৷ এর মধ্যেই স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয় তপন চৌহানের৷ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে৷ আশঙ্কা করা হচ্ছে সে কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তপন চৌহান নামে বয়স ৩৪ এর যুবক৷ শনিবার তার মৃতদেহ ঘরের ভিতরে গলায় লাগানো অবস্থায় পাওয়া গেছে৷ তবে আশেপাশ আত্মহত্যা করেছে নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আত্মহত্যা করেছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ কেননা সেখানে বিদ্যুতের তারও গেছে৷ ঘটনার খবর পেয়ে বটতলা আউটপুটের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷বাবার শ্রাদ্ধ শান্তির কয়েকদিনের মধ্যেই পুত্রের এভাবে আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top