News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ঘর নির্মাণের ক্ষেত্রে ত্রিপুরার বড় সাফল্য
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ঘর নির্মাণের ক্ষেত্রে ত্রিপুরার বড় সাফল্য

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷২০২২ সালের মধ্যে সবার জন্য আবাসনের সুবিধা নিশ্চিন্ত করার লক্ষ্যে ভারত সরকার ২০১৫-১৬ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (পি এম এ ওয়াই জি) চালু করেছিল৷ কম খরচে দরিদ্র শ্রেণীর মানুষদের পাকাবাড়ি নির্মাণে সহায়তা হিসাবে সমতল এলাকায় ১,২০,০০০ টাকা এবং পাহাড়ি এলাকায় ১,৩০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়৷ তার আগে ইন্দিরা আবাস যোজনার সময়ে পাহাড়ি এলাকার ক্ষেত্রে ৭৫,০০০ টাকা দেওয়া হতো৷ উল্লেখ্য, সোসিও ইকোনমিক ফাস্ট সেনসাস-২০১১-এর সমীক্ষা অনুযায়ী যারা শূন্য/এক/দুই রুম বিশিষ্ট কাঁচা বাড়িতে বাস করেন তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য৷ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে৷


গ্রামোন্নয়ন দফতর থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরার ৭৫ শতাংশ গৃহ আধা স্থায়ী ও অস্থায়ী শ্রেণীর যার মধ্যে ৮৩ শতাংশই হচ্ছে গ্রামীণ এলাকায়৷ রাজ্যে ৭৫ শতাংশ আবাসনই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল পাঁচ নং ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্ণিত হওয়ার কারণে গ্রামীণ এলাকার কাঁচা মাটির ঘরে বসবাসকারী লোকদের জীবনের ঝুঁকি রয়েছে৷ বৃষ্টিপাতের হার বেশি হওয়ায় ত্রিপুরাতে মাটির কিংবা বাশের ঘরে জি সি আই সীটের চাল তৈরি করতে বেশি দেখা যায়৷ কিন্তু ভারত সরকারের নিয়মে জি সি আই সীট-র তৈরি গৃহকে পাকাবাড়ি হিসেবে বিবেচনা করা হত বলে ত্রিপুরার বহু দরিদ্র শ্রেণীর মানুষ এই প্রকল্পের সুবিধা পেত না৷ তাই ত্রিপুরা সরকার ২০১৮ সালে জি সি আই সীট দেওয়া কাঁচা বাড়িগুলিকে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য এবং পাহাড়ি রাজ্যগুলির ক্ষেত্রে পি এম এ ওয়াই জি প্রকল্পের আওতায় নিয়ে আসার অনুরোধ জানায় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে৷ সেই অনুসারে ভারত সরকার প্রচলিত নিয়মের সংশোধন করে ত্রিপুরা এবং আসামের ক্ষেত্রে জি সি আই সীট দেওয়া ঘরগুলিকেও কাঁচা বাড়ির মর্যাদা দেয়৷ ফলে ত্রিপুরাতে ২০১১-এর সমীক্ষার তুলনায় আরও ২,৮০,৪১৯ জন বেশি যোগ্য সুবিধাভোগীকে চিহ্ণিত করা হয় যা রাজ্যের ক্ষেত্রে এক বড় সাফল্য৷ আগের তালিকার ৪৮,৫০০ জন সুবিধাভোগীর নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top