News Flash

  • Home
  • দেশ
  • অক্সিজেন ট্যাঙ্কে লিক, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ জন করোনা-রোগীর
Image

অক্সিজেন ট্যাঙ্কে লিক, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ জন করোনা-রোগীর

নাসিক, ২১ এপ্রিল (হি.স.): অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে নাসিকের একটি হাসপাতালে প্রাণ হারালেন ২২ জন রোগী। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে। নাসিকের জেলাশাসক জানিয়েছেন, নাসিকে অক্সিজেন ট্যাঙ্কে লিকেজ হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জন রোগীর। জানা যাচ্ছে, অক্সিজেন ভর্তি করার সময় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিকেজ হয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা। অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এর মধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাকি রোগীরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রের খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ভেন্টিলেশনে ছিলেন।


মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, অক্সিজেনে ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে অনুমান। নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদবও জানিয়েছে, হাসপাতালে অক্সিজেন লিকের কারণ প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সেজন্যই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, নাসিকের ঘটনা ভয়ানক। আমরা বিস্তারিত তদন্তের দাবি জানাচ্ছি।


নাসিকের হাসপাতালে অক্সিজেন লিকেজে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে শোকবার্তায় জানিয়েছেন, “বেদনাদায়ক খবর শুনে মর্মাহত। প্রিয়জনদের যাঁরা হারালেন তাঁদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি।”

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top