News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঝাড়খন্ডে ঘোষণা হল ২২ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন
Image

ঝাড়খন্ডে ঘোষণা হল ২২ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন

রাঁচি, ২০ এপ্রিল (হি.স) : অবশেষে ঝাড়খন্ডের ঘোষণা হল সপ্তাহব্যাপী লকডাউন। আগামী ২২ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত পালন করা হবে রাজ্যজুড়ে লকডাউন।


মঙ্গলবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যবাসীকে উদ্দেশ্যে এই ঘোষণা করে বলেন, ঝাড়খন্ডে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে এবং এই ভাইরাসের চেনকে ভাঙার জন্য লকডাউন অত্যন্ত আবশ্যক। এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল সকাল ছটা থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত স্বাস্থ্যসুরক্ষা সপ্তাহ হিসেবে এই লকডাউন পালন করা হবে।


এর ফলে কোভিদ-১৯ র চেইন  ভেঙে তার ওপর নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন,ঝাড়খন্ড একটি গরিব রাজ্য। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হল জীবন ও জীবিকা বাঁচানো। আর এই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি লকডাউনের নিয়মাবলী জানিয়েছেন।


এই লকডাউনে অত্যাবশ্যক সামগ্রী দোকান ছাড়া অন্য সমস্ত দোকান বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তথা আঞ্চলিক ক্ষেত্রের বিভিন্ন কার্যালয় ছাড়া সমস্ত কার্যালয় বন্ধ থাকবে। ধর্মস্থল খোলা রাখা হলেও তবে সেখানে উপস্থিতির ওপর প্রতিবন্ধকতা থাকবে। কোন ব্যক্তি অনুমতি ব্যতীত ঘরের বাইরে বের হতে পারবেন না। পাঁচজনের বেশি এক জায়গায় একত্রিত হওয়ার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণকে রোধ করতে এক সঙ্গে লড়াই করতে হবে এবং এই লকডাউনের সময় অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top