News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রদ্যুতের শপথ ২০ এপ্রিল
Image

এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রদ্যুতের শপথ ২০ এপ্রিল

আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার রাজ পরিবারের সদস্য তথা তিপ্রা মথা-র চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মণ এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে আগামী ২০ এপ্রিল শপথ নেবেন৷ জনজাতি কাউন্সিলের মুখ্য কার্যালয় নুয়াই অডিটোরিয়ামে শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হবে৷ ওইদিনই কার্যনির্বাহী সদস্য এবং জনজাতি কাউন্সিলের সদস্যরা শপথ নেবেন৷ তবে, বিরোধী সদস্যরা ওইদিন শপথ নেবেন বলে এখন-ও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি৷


এদিকে, হালাহালি- আশারামবাড়ি কেন্দ্রে জয়ী প্রার্থী অনন্ত দেববর্মার নাম কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেছেন প্রদ্যুত৷ প্রসঙ্গত, গত রবিবার তিপ্রা মথা-র জয়ী প্রার্থীরা রাজ্যপালের কাছে কাউন্সিল গঠনের দাবি পেশ করেছিলেন৷


প্রথা অনুযায়ী প্রথমে মুখ্য কার্যনির্বাহী সদস্য শপথ নেবেন৷ এর পর সমস্ত কার্যনির্বাহী সদস্য শপথ বাক্য পথ করবেন৷ এদিকে, একজনকে প্রটেম স্পিকারের দায়িত্ব দেওয়া হবে৷ তিনি সমস্ত জনজাতি কাউন্সিল সদস্যদের শপথবাক্য পাঠ করবেন৷ এদিন, শপথ নেওয়ার পর মুখ্য কার্যনির্বাহী সদস্য সমস্ত কার্যনির্বাহী সদস্যদের সাথে বৈঠক করবেন৷ তখনই দফতর বণ্টনও করা হবে৷


এমনিতে রাজ্যপাল নবগঠিত কাউন্সিলের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর প্রথা রয়েছে৷ কিন্তু ব্যস্ততার কারণে রাজ্যপাল আসতে না পারলে তিনি প্রতিনিধি পাঠাবেন৷


জনজাতি কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা-র প্রকোপের কারণে শপথ গ্রহণ সমারোহে সীমিত সংখ্যক অতিথিদের আমন্ত্রণ জানানো হবে৷ তবে, শপথ গ্রহণ অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে হবে৷ প্রসঙ্গত, ৩০ সদস্যের জেলা পরিষদে ২৮ জন নির্বাচিত এবং দুজন মনোনীত সদস্য রয়েছেন৷ এ-বছর ১৮টি আসনে তিপ্রা জোট জয়ী হয়েছে৷ তাতে, তিপ্রা ১৬টি এবং আইএনপিটি দুটি আসনে জয়লাভ করেছে৷ অন্যদিকে বিজেপি ৯টি আসনে জয় হাসিল করেছে৷


ইতিপূর্বে টানা ১৫ বছর এডিসি-তে বামেরাই শাসন করেছে৷ ওই সময় তারাই একক সংখ্যাগরিষ্ঠ ছিল৷ কিন্তু এবার তারা পুরো নিশ্চিহ্ণ হয়ে গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top