News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক
Image

করোনায় প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক

ঢাকা, ১১ এপ্রিল (হি.স.) : বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক(৫৯)  করোনা সংক্রমণজনিত অসুস্থতায়  মারা গেলেন। রেখে গেলেন তাঁর অতুল গানসম্ভার।  ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ মিতা হকের মৃত্যু হয় বলে জানান তাঁর জামাতা মোস্তাফিজ শাহিন। বয়স হয়েছিল বছর।


কোভিড-১৯ সংক্রমণজনিত অসুস্থতার জেরে প্রয়াত একুশে পদকজয়ী এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শিল্পীর পরিবারের সূত্রে জানা গিয়েছে, প্রথমে মিতা হকের মরদেহ ছায়ানট প্রাঙ্গণে রাখা হবে। পরে কেরাণীগঞ্জের পারিবারিক সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হবে।
১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন মিতা হক। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালে শিল্পকলা পদক পান তিনি। ২০২০ সালে তাঁকে একুশে পদক দেয় বাংলাদেশ সরকার। প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খান ছিলেন মিতার স্বামী। খালেদ খান ও মিতা হকের একমাত্র সন্তান ফারহিন খান জয়িতাও রবীন্দ্রসংগীতশিল্পী।


মিতা তাঁর কাকা রবীন্দ্রগবেষক ওয়াহিদুল হকের কাছে এবং সনজীদা খাতুন ও উস্তাদ মহম্মদ হোসেন খানের কাছে গান শিখেছিলেন। ১৯৯০ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘আমার মন মানে না’। এরপর বাংলাদেশ ও ভারত মিলিয়ে মোট ২৪টি অ্যালবাম প্রকাশ হয় তাঁর। তিনি ‘সুরতীর্থ’ নামে তিনি একটি গানের স্কুলও পরিচালনা করতেন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top