নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগরে খোয়াই নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ উত্তর কমলনগর গ্রামের রাকেশ বিশ্বাস নামে এক যুবক খোয়াই নদীতে বৃহস্পতিবার মাছ ধরতে গিয়েছিল৷ দিনভর খোয়াই নদীতে মাছ ধরে সে৷ সন্ধ্যার পরও বাড়ীতে ফিরে আসেনি৷ তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ জাগে৷
পরিবারের লোকজন এবং এলাকাবাসী তাক খুঁজতে শুরু করেন৷৷ জানা যায় নদীর পাড়েই তার কিছু কাপড়চোপড় পাওয়া গেছে৷ নদী থেকে যে মাছগুলি পড়েছিল সেগুলি একটি ব্যাগের মধ্যে পাওয়া গেছে৷ পাপে সন্দেহ আরও ঘনীভূত হয়৷ নদীতে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন৷ দেহটি উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷কল্যাণপুর থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কোথাও, আত্মহত্যার ঘটনা, আবার কোথায় মৃতদেহ উদ্ধারের ঘটনা আকছার ঘটছে৷

