News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তাহান্তের লকডাউনে শুনশান মহারাষ্ট্র, চলছে কড়া নজরদারিও
Image

সপ্তাহান্তের লকডাউনে শুনশান মহারাষ্ট্র, চলছে কড়া নজরদারিও

মুম্বই, ১০ এপ্রিল (হি.স.): কোভিডের বাড়বাড়ন্তে সম্পূর্ণ দিশেহারা মহারাষ্ট্র। সমগ্র দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবথেকে বেশি বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। করোনার-প্রকোপে রাশ টানতে শুক্রবার রাত আটটা থেকে আগামী সোমবার সকাল সাতটা পর্যন্ত কঠোর লকডাউন লাগু হয়েছে মহারাষ্ট্রে। সপ্তাহান্তের লকডাউনে সেই পুরনো স্মৃতি ফিরেছে বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। শনিবার সকাল থেকেই শুনশান ছিল ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং বৃহন্মুম্বই পৌর নিগম সদর দফতরের কাছে জনবহুল রাস্তা। মেরিন ড্রাইভের রাস্তাও এদিন ছিল শুনশান।
লকডাউনে মহারাষ্ট্রে শুধুমাত্র খাবার হোম ডেলিভারি, অতি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং পরীক্ষা রয়েছে এমন ছাত্র-ছাত্রীদেরই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কেউ যাতে লকডাউন অমান্য করার সাহস না দেখায় সে জন্য এদিন মুম্বইয়ের রাস্তায় কড়া নজরদারি চালানো হয়। সামগ্রিক পরিস্থিতি এদিন নিজের চোখে খতিয়ে দেখেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তিনি জানান, ‘ফল ও সবজি মার্কেটের পরিস্থিতি আমরা খতিয়ে দেখব। যদি কেউ নিয়ম না মানেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top