News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ উঠে টেস্ট তালিকায় অষ্টম স্থানে রোহিত
Image

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ উঠে টেস্ট তালিকায় অষ্টম স্থানে রোহিত

দুবাই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : টেস্টে ভাল পারফরম্যান্সের সুফল। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছ’ধাপ উপরে উঠে এলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৭৪২ পয়েন্ট নিয়ে তিনি ব্যাটসম্যানদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।  এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজির গড়ে ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটালেন রবিচন্দ্রন অশ্বিনও।

আইসিসির প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে ছ’ধাপ উঠে আট নম্বর স্থানটি দখল করলেন ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে বিরাট কোহলির   পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সর্বোচ্চ ব়্যাঙ্কিং রোহিতের  । এদিকে কোহলি ধরে রাখলেন তাঁর ৫ নম্বর স্থানটি। তবে দু’ধাপ নেমে দশম স্থানে চলে এলেন চেতেশ্বর পূজারা। তালিকার শীর্ষেই কিউয়ি ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তাঁর পরেই রয়েছেন অজি তারকা স্টিভ স্মিথ। তিন ও চারে যথাক্রমে লাবুশানে ও জো রুট।

এদিকে, চলতি সিরিজে ইতিমধ্যেই ২৪টি উইকেট তুলে নিয়ে বোলারদের তালিকায় চার ধাপ উঠে তিন নম্বরে জায়গা করে নিলেন অশ্বিন  । ৮২৩ পয়েন্ট  নিয়ে একমাত্র ভারতীয় স্পিনার হিসেবে প্রথম দশে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়াতেও তিন টেস্টে ১৩টি উইকেট পেয়েছিলেন এই ভারতীয় স্পিনার। এছাড়া যশপ্রীত বুমরা ৭৪৬ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছেন। রুটদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নজির গড়া অক্ষর প্যাটেলও ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এখন তিনি রয়েছেন ৩৮ নম্বরে। বোলারদের তালিকার শীর্ষে অজি পেসার প্যাট কামিন্স।

অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন জাডেজা ও ৩৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অশ্বিন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top