News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে করোনা-প্রকোপ অব্যাহত, ১,৩৮৬ বেড়ে মৃত্যু ২.৫৪-লক্ষের বেশি
Image

ব্রাজিলে করোনা-প্রকোপ অব্যাহত, ১,৩৮৬ বেড়ে মৃত্যু ২.৫৪-লক্ষের বেশি

রিও ডি জেনেইরো, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। বাড়তে বাড়তে ব্রাজিলে ২.৫৪-লক্ষের বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে নতুন করে ১,৩৮৬ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ২২১-এ পৌঁছেছে। সংক্রমণও থামছে না ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় ব্রাজিলে ৬১,৬০২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মহামারীর শুরু থেকে এযাবৎ ব্রাজিলে ১০,৫১৭,২৩২ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।


সমগ্র বিশ্বের মধ্যে আমেরিকার পরই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। আমেরিকা ও ব্রাজিলের পরই মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। করোনাকে হারাতে ব্রাজিলে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণ। শুক্রবার পর্যন্ত ব্রাজিলে ৬.৪ মিলিয়নের বেশি মানুষ কোভিড-১৯ টিকার  প্রথম ডোজ নিয়েছেন। ১.৮ মিলিয়নের বেশি মানুষ টিকার দু’টি ডোজই নিয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top