News Flash

  • Home
  • Uncategorized
  • বাস মালিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতেই ভাড়া বৃদ্ধির দাবী মানল রাজ্য সরকার

বাস মালিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতেই ভাড়া বৃদ্ধির দাবী মানল রাজ্য সরকার

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবি মেনে নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাই, আগামীকাল ২৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিষেবা বন্ধ রাখার প্রস্তাবিত সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বেসরকারি বাস মালিক সংস্থা৷ আগামীকাল বেলা দেড়টার মধ্যে বর্ধিত ভাড়ার তালিকা তৈরি হয়ে যাবে বলে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আশ্বাস দিয়েছেন, এমনটাই জানালেন বাস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি৷


আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে নাগেরজলা-সোনামুড়া বাস মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্কর দেবনাথ বলেছিলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিন লোকসান হচ্ছে আমাদের৷ অথচ, সরকার এ-বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ তাই, পরিষেবা বন্ধ রাখা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই আমাদের, জানান তিনি৷
তাঁর কথায়, গত ৬ ফেব্রুয়ারি ত্রিপুরার পরিবহণ মন্ত্রীকে চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল৷ ১৫ দিনের সময়সীমা দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদনে সরকার কর্ণপাত করেনি৷ তাই, পুনরায় গত ১৫ ফেব্রুয়ারি চিঠিতে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছিলম৷ কিন্তু তবুও ত্রিপুরা সরকার এ-বিষয়ে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি৷ তাই আগামীকাল থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, বলেছিলেন তিনি৷

তাঁর দাবি, জ্বালানি তেলের মূল্য সাংঘাতিক বেড়েছে৷ ফলে, প্রতিদিন লোকসান হচ্ছে৷ তাঁর বক্তব্য, করোনার কারণে এমনিতেই আমরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি৷ তার সাথে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে খরচ বহন করা দায় হয়েছে আমাদের৷ তবে জ্বালানি তেলের মূল্য হ্রাসের বিষয়ে তাঁদের তেমন কোনও মাথা ব্যথা নেই, তা তাঁরা স্পষ্টই জানিয়েছেন৷ তিনি বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে আনার বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়৷ তবে, ভাড়া বৃদ্ধির বিষয়টি সরকারের অনুমতি ছাড়া সম্ভব হবে না৷


ওই হুমকির কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সংস্থা৷ কারণ, ত্রিপুরা সরকার ভাড়া বৃদ্ধির দাবি মেনে নিয়েছে৷ বাস মালিক সংস্থার সভাপতি জানিয়েছেন, ত্রিপুরা সরকার আমাদের দাবি মেনে নিয়েছে৷ পরিবহণ মন্ত্রী টেলিফোনে আমাদের আশ্বাস দিয়েছেন৷ তাই, আগামীকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে৷ তাঁর কথায়, আগামীকাল দুপুরের মধ্যে বর্ধিত ভাড়ার তালিকা আমরা পেয়ে যাব৷ ত্রিপুরা সরকারের কাছে ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top