বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, এদিন বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন তিনি।
এদিন তিনি কপ্টারে চেপে বালুরঘাট বিমানবন্দরে নামবেন। এরপর সেখান থেকে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে পরে সভা করতে আসবেন বালুরঘাট দিশারী সংলগ্ন হাইস্কুল মাঠে। প্রতিরক্ষামন্ত্রীর সভাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বালুরঘাটে। জেলা পুলিশের তরফে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সফরের আগের দিনই বালুরঘাটে এসে পৌঁছোয় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট থানার পুলিশের নেতৃত্বে টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।অভিনেতা হিরণ ওই সভার উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সভার নিরাপত্তা প্রটোকল মেনেই করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। হিন্দু্স্থান সমাচার / সোনালি
2021-02-26

