News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-এর দ্বিতীয় ঢেউ, শিলচরে অনুষ্ঠেয় ‘ডিজনিল্যান্ড মেলা’ বন্ধ করার আর্জি যুব-বিডিএফের
Image

কোভিড-এর দ্বিতীয় ঢেউ, শিলচরে অনুষ্ঠেয় ‘ডিজনিল্যান্ড মেলা’ বন্ধ করার আর্জি যুব-বিডিএফের

শিলচর (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল ২৬ ফেব্রুয়ারি থেকে এক বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় শিলচরে গান্ধী মেলা আকারের একটি মেলা আয়োজিত হচ্ছে। নাম ‘ডিজনিল্যান্ড মেলা’। সাংসদ ডা. রাজদীপ রায় এই মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের সদস্যরা।  

যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, দেশে কোভিড পরিস্থিতির অবস্থা উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট ইত্যাদি রাজ্যে আবার নতুন করে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। অসমেও একটি স্কুলকে ইতিমধ্যে ‘কনটেইনমেন্ট জোন’ বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় সরকারও সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। এই সমস্ত কিছু জানার পরও কীভাবে জেলাশাসক ‘ডিজনিল্যান্ড মেলা’র অনুমতি দিলেন? কীভাবেই বা শিলচরের সাংসদ এই মেলার উদ্বোধন করার ব্যাপারে সম্মতি দিলেন? এই মেলা থেকে সারা উপত্যাকায় ছড়াতে পারে কোভিড। তাঁর প্রশ্ন, কোভিড আখ্রান্তের সংখ্যা বাড়লে এর দায়িত্ব কি জেলাশাসক নেবেন?

বিডিএফ যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, যে কারণে গান্ধী মেলা বা নেতাজি মেলাকে বন্ধ করে দেওয়া হলো সেই একই কারণ কি ডিজনিল্যান্ড মেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তিনি আরও বলেন, শোনা যাচ্ছে, এই মেলার আয়োজকরা সাংসদ রাজদীপ রায়ের ঘনিষ্ঠ। সেজন্যই কি এ-রকম ‘এক যাত্রায় পৃথক ফল’?

যুব ফ্রন্টের সদস্যরা এদিন বলেন, বর্তমান পরিস্থিতিতে এ-ধরনের মেলার আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক এবং তাতে এই উপত্যাকার কোভিড পরিস্থিতির অবনতি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাঁরা জেলাশাসক এবং সাংসদকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ‌করে অবিলম্বে এই অনুমতি প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top