দ্বিতীয় পুত্রসন্তানের মা হলেন করিনা কাপুর

মুম্বাই, ২১ ফেব্রুয়ারি (হি. স.) :   রবিবার দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিলেন করিনা কাপুর । তৈমুরের পর করিনা কাপুর এবং সইফ আলি খানের সংসারে এল নতুন সদস্য।

জানা গিয়েছে, শনিবার রাতেই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর করিনাকে মুম্বইয়েরই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার সকালে সেখানেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন এই বলিউড অভিনেত্রী। এরপরই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা-সইফকে শুভেচ্ছা জানান মনীশ মালহোত্রা-সহ অন্যান্যরা।  ইতিমধ্যে ভক্তরাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।