News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল ফের অসমে আসছেন প্ৰধানমন্ত্ৰী, দু-দুটি জনসভায় ভাষণ দেবেন মোদী
Image

আগামীকাল ফের অসমে আসছেন প্ৰধানমন্ত্ৰী, দু-দুটি জনসভায় ভাষণ দেবেন মোদী

গুয়াহাটি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল ২২ ফেব্রুয়ারি ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে দুবার অসম সফরে এসে একাধিক বিশাল বিশাল সমাবেশে উদাত্ত ভাষণ দিয়ে গেছেন তিনি।

প্রাপ্ত খবরে প্রকাশ, আগামীকাল সোমবার উজান অসমের ধেমাজি এবং শিলাপথারের দুটি বিশাল প্রকাশ্য সমাবেশে অংশগ্ৰহণ করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ধেমাজি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলাপথারের জনসভায়ও উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য পেশ করবেন তিনি। শিলাপথারে বিশাল বিশাল এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৩ জানুয়ারি এবং ৭ ফেব্ৰুয়ারি প্রধানমন্ত্রী মোদী দুবার অসম সফর করেছেন। ২৩ জানুয়ারি তিনি শিবসাগর জেলার ঐতিহাসিক জেরেঙাপথারে আয়োজিত বিশাল কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করে রাজ্যের ১.০৬ লক্ষ খিলঞ্জিয়া ভূমিহীনদের মধ্যে জমির পাট্টা প্ৰদানের শুভারম্ভ করেছিলেন। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি তিনি বিশ্বনাথ জেলার বিশ্বনাথ চারিআলিতে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাসের পাশাপশি আরও কয়েকটি প্রকল্পের শুভারম্ভ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও ইতিমধ্যে কয়েকবার স্বরাষ্র্্মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা প্রমুখ তাবড় কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী অসম সফর করে জনসভায় ভাষণ দিয়ে গেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top