নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কেন্দ্রীয় বাজেট প্রস্তাবের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন৷ এদিন রাজ্য সংগঠনের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ-বিক্ষোভ ধরনা সংগঠিত করা হয়৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন গত পয়লা ফেব্রুয়ারি বাজেট প্রস্তাব পেশ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের প্রস্তাব উত্থাপন করেছেন৷ তাতে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ ইউনিয়ন ইতিমধ্যেই দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গোটা দেশজুড়ে শুক্রবার প্রতিবাদ-বিক্ষোভ ঝরনা সংগঠিত করা হয়৷ আগরতলাতে মেলার মাঠে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামল হন বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা৷ এদিন প্রতিবাদ ধরনা কর্মসূচিতে অংশ দিয়ে ইউনিয়নের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন গত পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন আইডিবিআই ব্যাঙ্কের সরকারের বেসরকারিকরণর সিদ্ধান্ত ঘোষণা করেছেন৷ আরো দুটি ব্যাংক বেসরকারিকরণের প্রস্তাব করেছেন৷
ইতিমধ্যেই ১৩ টি ব্যাংকে সংযুক্তিকরণ করে ৫ টি ব্যাংকে পরিণত করা হয়েছে৷তিনি তথ্য দিতে গিয়ে বলেন ১৯৬৯ সালের আগে রাজ্যের সংখ্যা ছিল সাড়ে আট হাজার৷ব্যাংক জাতীয়করণ এর ফলে বর্তমানে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার৷কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে বেসরকারি ব্যাংকে আমানত কতটুকু সুরক্ষিত থাকবে তা নিয়েও প্রশ্ণ তুলেছেন তারা৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের ১০ হাজার ব্যাংক কর্মচারী আন্দোলনে সামিল হবেন৷আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলেও ইউনিয়নের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত জানিয়েছেন৷ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন এর রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত আরো বলেন ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন শুধুমাত্র ব্যাংক কর্মচারীদের আন্দোলন নয়, দেশের সকল মানুষের মানুষের আন্দোলন৷ দেশের আপামর জনগণকে এই আন্দোলনে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন৷

