News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে বিষপান করলেন দম্পতি, স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক গর্ভবতী স্ত্রী
Image

পারিবারিক বিবাদের জেরে বিষপান করলেন দম্পতি, স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক গর্ভবতী স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ সিপাহী জলা জেলার কলম চওড়া থানা এলাকার মানিকনগর পঞ্চায়েতের ২ নং ওয়ারডে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক৷ তার স্ত্রীও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷


পারিবারিক কলহ এবং ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিল কলম চওড়া থানা এলাকার মানিকনগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের এক যুবক৷সংবাদ সূত্রে জানা গেছে প্রায় এক মাস আগে ভালোবাসে বিয়ে হয়েছিল রাজীব পাল ও প্রীতি দাস নামে যুবক-যুবতীর৷ প্রীতি দাশ বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা৷ পারিবারিক সূত্রে জানা গেছে রাজীব পাল নামে ওই যুবক অনেকের কাছে টাকাপয়সা পাওনা রয়েছে৷ বকেয়া টাকা পয়সা না পাওয়ায় অভাব-অনটন চরম আকার ধারণ করেছে৷ এ দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে৷অভাব-অনটনের জেরি শেষ পর্যন্ত স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী কে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে তাদের কেজিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় রাজীব পালের মৃত্যু হয়৷অন্তঃসত্ত্বা স্ত্রী প্রীতি দাশ বর্তমানে জিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷


অবশ্যই এ ব্যাপারে কোন পরিবারের তরফ থেকেই থানায় কোন ধরনের অভিযোগ দায়ের করা হয়নি৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য উদঘাটন হবে বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top