নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দীপ সিধু, ইকবাল সিংয়ের পর ২৬ জানুয়ারির হিংসা মামলা এবার দিল্লি পুলিশের জালে ধরা পড়ল মনিন্দর সিং। লালকেল্লা হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল মনিন্দর সিং। মঙ্গলবার পীতম পুরার কাছে মনিন্দর সিংকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের বাড়ি স্বরূপ নগরে, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি তরোয়াল।
বুধবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, লালকেল্লা হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত মনিন্দর সিংকে মঙ্গলবার পীতম পুরার কাছে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার স্বরূপ নগরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি তরোয়াল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর মিছিলের নামে হিংসাত্মক ঘটনা ঘটেছিল দিল্লিতে। লালকেল্লায় রীতিমত তাণ্ডব চালানো হয়েছিল। ২৬ জানুয়ারির পর থেকেই ফেরার ছিল মনিন্দর, অবশেষে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

