News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও তেলিয়ামুড়ায় বেপরোয়া গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন
Image

আগরতলা ও তেলিয়ামুড়ায় বেপরোয়া গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ড্রপ গেটে এবং তেলিয়ামুড়া থানা এলাকার চাকমা ঘাটের মগবাড়িতেরবিবার অধিক রাতে দুটি পৃথক দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল এডি নগর ড্রপ গেট এলাকায় রবিবার রাতে একটি মারুটি ইগনিস গাড়ি একটি সুকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়৷ তাতে দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ অ্যাম্বুলেন্সে থাকা রোগিনী গুরুতরভাবে আহত হন এবং এ ঘটনায় মারতি ইগনিসএর দুজন যাত্রী সহ মোট চারজন আহত হন৷ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এডি নগর থানার পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷


এদিকে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমা ঘাট সংলগ্ণ মগ বাড়িতে রবিবার রাতে আসাম আগরতলা জাতীয় সরক থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ জাতীয় সড়কের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছিল ওই ব্যক্তি৷মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷

তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে কোন গাড়ি পথচারী ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে৷ পুলিশ গাড়িটির সন্ধানে তৎপরতা শুরু করেছেন তবে এখনো পর্যন্ত গাড়িটির কোন হদিস পায় নি৷ মৃত ব্যক্তির পরিচয় মিলেনি৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top