News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে গৃহকর্তা ও জামজুড়ির যুবতী নিখোঁজ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

রামনগরে গৃহকর্তা ও জামজুড়ির যুবতী নিখোঁজ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আনন্দনগর ৯ নং পারা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে৷ নিখোঁজ ব্যক্তির নাম রাজ কুমার ঘোষ৷এ ব্যাপারে তার স্ত্রী রিঙ্কু ঘোষ শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ শ্রীনগর থানা এলাকার আনন্দনগর ৯ নং পারা থেকে গত বুধবার এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন৷ জানা যায় রাজকুমার ঘোষ নামে পেশায় রংমিস্ত্রি গত বুধবার বেলা সাড়ে নয়টা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন৷


কিন্তু তারপর আর বাড়িতে ফিরে আসেনি৷সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেও তার কোন পথ না পেয়ে শেষ পর্যন্ত তার স্ত্রী রিঙ্কু ঘোষ শ্রীনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন৷ নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঋণকু ঘোষ আরো জানান ছেলের ওবিসি সার্টিফিকেট করার নাম করে ঘর থেকে আধার কার্ড এবং আইডি কার্ড যাবার সময় নিয়ে গিয়েছিল তার স্বামী৷ তিনি আরো জানান রাজকুমার ঘোষের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলায়৷ প্রায়১২বছর আগে বিয়ের পর থেকে তারা আনন্দনগরে বসবাস করছেন৷ নিখোঁজ রাজ কুমার ঘোষের স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্য আরও জানা গেছে তিনি কলকাতায় যাওয়ার কথা ছিল৷ বাড়িতে কলকাতাগামী রেলের একটি টিকিট পাওয়া গেছে৷২৪ পরগনা জেলায় তার বাড়িতে খোঁজখবর নিও স্ত্রী জানতে পেরেছেন সেখানে তিনি পৌঁছেননি৷ স্বাভাবিক কারণেই নিখোঁজ স্বামীর বিষয় নিয়ে তিনি উৎকণ্ঠায় পড়েছেন৷ শ্রীনগর থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত নিখোঁজ রাজকুমার ঘোষের কোন সন্ধান মেলেনি৷


এদিকে, গোমতী জেলার উদয়পুরের কাকড়াবন থানা এলাকার জামজুড়ি গ্রামীণ ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে এক যুবতী নিখোঁজ হওয়ার পরও তার কোন পথ না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন৷ কাকড়াবন থানা এলাকার জামজুড়ি গ্রামীণ ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে গত ফেব্রুয়ারি দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ এক যুবতী নিখোঁজ হয়ে যায়৷এ ব্যাপারে কাকড়াবন থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় কিন্তু পুলিশ নিখোঁজ যুবতীর কোন সন্ধান দিতে পারেনি৷পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রকাশ করেছেন নিখোঁজ যুবতীর মা ও বাবা৷নিখোঁজ যুবতীকে খুঁজে বের করার জন্য পুলিশ কোনো তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ৷নিখোঁজ যুবতীর মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জানান তাদের একটি মাত্র সন্তান৷

সামাজিক প্রথা তার বিয়ের দিনক্ষণ ধার্য করা হয়েছিল৷ বিয়ের যাবতীয় সোনার ময়না ঘরে মজুদ ছিল৷ তেসরা ফেব্রুয়ারি হঠাৎ সোনা গয়না টাকা-পয়সা নিয়ে মেয়ে নিখোঁজ হয়ে যায়৷কারো সাথে কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই৷ বর্তমানে তার অবস্থান কি সে সম্পর্কে তারা কিছুই জানেন না৷ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর পরেও তার কোন হদিস মেলেনি৷ সেকারণেই তারা পুলিশের দ্বারস্থ হয়ে মেয়েকে উদ্ধারের জন্য দাবি জানিয়েছেন৷ সামাজিক প্রথার বিয়ে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর যুবতী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় জনমনে নানা কৌতূহকের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top