News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির পার্শ্ববর্তী চন্দ্ৰপুরে রেলের নির্মীয়মাণ সুরঙ্গে ধস, হত দুই শ্ৰমিক
Image

গুয়াহাটির পার্শ্ববর্তী চন্দ্ৰপুরে রেলের নির্মীয়মাণ সুরঙ্গে ধস, হত দুই শ্ৰমিক

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটি মহানগরের অন্তর্গত চন্দ্ৰপুরে রেলের নির্মীয়মাণ সুরঙ্গে ধস পড়ে দুই শ্ৰমিকের মৃত্যু হয়েছে। ঘটনা শনিবার বিকেলের দিকে সংঘটিত হয়েছে। নিহত শ্রমিকের নাম সাইফুল ইসলাম। এ ঘটনায় সুরঙ্গের ভিতরে আরও শ্রমিক আবদ্ধ থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

গুয়াহাটি মহানগরের পার্শ্ববর্তী চন্দ্ৰপুরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পাহাড় খোদাই করে একটি সুরঙ্গ তৈরি করছে। কিন্তু আজ বিকেলের দিকে সুরঙ্গের ভিতরে বহু শ্রমিক পাহাড় খোদাইয়ে যখন ব্যস্ত, তখন আচমকা বহু এলাকা জুড়ে পাহাড়ে ধস নামে। ফলে সুরঙ্গের ভিতরে আবদ্ধ হয়ে যান বেশ কয়েকজন শ্ৰমিক। ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয় মনুষের সহায়তায় রেল দফতরের লোকজন তৎপরতার সঙ্গে সুরঙ্গের ভিতরে আবদ্ধ পাঁচ শ্ৰমিককে উদ্ধার করেন। আহত শ্ৰমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। এর মধ্যে মায়ঙের বাসিন্দা সাইফুল ইসলাম নামের একজন মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে এক খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে দ্বিতীয় শ্রমিকের মৃত্যু সংবাদ জানানো হয়নি।

এদিকে এই খবর লেখা পর্যন্ত রেল দফতরের রেসকিউ পার্টি এবং এনডিআরএফ-এর দল উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top