নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আগরতলা পূর্ব থানা এবং শ্রীনগর থানা এলাকায় দু’’টি পৃথক পথদুর্ঘটনায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে আগরতলা থেকে মহেশখলা যাওয়ার পথে একটি সুকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেড্ডা চৌমুহনী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে সুকটি চালক গুরুতর ভাবে আহত হয়৷ সুকটি চলকের নাম প্রসেনজিৎ আচার্য৷তার বাড়ি অভয়নগর এলাকায়৷
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত সুকটি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে৷
এদিকে শ্রীনগর থানা এলাকার মলয় নগর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় একটি মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে৷ তাতে মারুতি গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়৷আহত মারুতি গাড়ির চালকের নাম চন্দন দাস৷তার বাড়ি মনি নগর এলাকাতেই৷তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন৷ দুটি ক্ষেত্রেই চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ উভয় ক্ষেত্রেই মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

