News Flash

  • Home
  • Uncategorized
  • আশাকর্মীর সহায়তায় মানসিক অবসাদগ্রস্ত মহিলার সন্তান লাভ
Image

আশাকর্মীর সহায়তায় মানসিক অবসাদগ্রস্ত মহিলার সন্তান লাভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাঁদের এই ভূমিকার জন্য এরাজ্যের প্রসূতি মায়েরা নানা সুবিধা পেয়ে যাচ্ছেন৷ গোটা দেশে এই আশা কর্মীরা নিরলস ভাবে প্রতিটি জনপদে কাজ করে চলেছেন৷ রাজ্যে আশাকর্মীগণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে৷ উত্তর ত্রিপুরা জেলার উত্তর পদ্মবিলের আশাকর্মী বেবী দাস সম্পতি মানসিক ভারসাম্যহীন অন্ত:সত্বা ৩০ বছরের সিপন মালাকার এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে এক উজ্জল দৃষ্টান্ত রাখলেন৷


মানসিকভাবে ভারসাম্যহীন সিপন মালাকার কোনও ভাবে কারোর দ্বারা অন্ত:স্বত্তা হয়৷ একসময় তার অন্ত:স্বত্তা হওয়ার বিষয়টি অনেকেরই নজরে আসে৷ পরবর্তীতে সিপন মালাকার উত্তর পদ্মবিলের বালিছড়ায় দিদির বাড়িতে মাথা গোজার আশ্রয় পায়৷ তবে প্রাক্ প্রসব পরীক্ষা এমনকি প্রসবকালীন কোনও টিকাও নেওয়া হয়নি তার৷


গত ৮ ফেবয়ারি প্রসব যন্ত্রনা উঠলে সিপান মালাকারকে তার দিদি বুংনান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আলগাপুরে তার ভাইয়ের বাড়িতে রেখে চলে যায়৷ খবর পেয়ে আলগাপুর উপ স্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মী বেবী দাস প্রসব যন্ত্রনায় কাতর সিপন দেবীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷


৮ ফেবয়ারি জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন সিপন মালাকার৷ মা ও মেয়ে এখন সুুস্থ৷ রাজ্যের সব মানুষের কাছে যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে যাচ্ছে তার অন্যতম নিদর্শন আশাকর্মী বেবী দাস৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top