News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ারের দু’টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রুট
Image

দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ারের দু’টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রুট

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি (হি.স.):  চিপকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ারের দু’টি ভুল সিদ্ধান্ত । শনিবার ম্যাচের প্রথম দিনে ভারতের ৩০০ রানের মূল কান্ডারী দুই ব্যাটসম্যান প্রথমে রোহিত শর্মার স্টাম্প আউট, পরে অজিঙ্কা রাহানের ক্যাচ নিয়ে তৃতীয় আম্পায়ারের দু’টি সিদ্ধান্তই ভারতের পক্ষে গেল। রাহানের ক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালদের তরফে কার্যত ভুল স্বীকার করে নেওয়া হয়। অজিঙ্কা সে যাত্রায় বেঁচে গেলেও রিভিউ ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে। তবে প্রথম দিনের এমন ঘটনায় জোর বিতর্ক ক্রিকেটমহলে। ক্ষুব্ধ ইংল্যান্ড অধিনায়ক জো রুট ।

এদিন ৭১তম ওভারে লিচের শেষ বলে রোহিত শর্মার বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন জানায় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ার অনিল চৌধরি নটআউট ঘোষণা করেলও রিপ্লে দেখে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া মুশকিল। কেননা, বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী, বেশিরভাগেরই দাবি, আউট ছিলেন রোহিত। হিটম্যান যদিও পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি। পরের ওভারে বল করতে এসে সেই জ্যাক লিচই সাজঘরে ফেরান রোহিতকে। ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৬১ রান করে মঈন আলির হাতে ধরা দেন তিনি।

এর পর ৭৫তম ওভারে লিচের দ্বিতীয় বলে রাহানের বিরুদ্ধে ক্যাচের আবেদন জানায় ইংল্যান্ড। ফিল্ড আম্পায়ার নট-আউট দিলে রুট রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার নট-আউট ঘোষণা করলেও স্নিকোয় দেখা যায় বল রাহানের ব্যাটে লেগে পোপের হাতে জমা পড়েছে। রুটকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখায়।রাহানে পরের ওভারে মঈন আলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৬৭ রান করে অজিঙ্কা।

রোহিত ও রাহানের মধ্যে কোনও একজন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে নিজেদের ইনিংসকে আরও দীর্ঘ করলে বিতর্ক আরও বাড়ত সন্দেহ নেই।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top