News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত্যু ৬ জনের
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত্যু ৬ জনের

কনৌজ (উত্তর প্রদেশ), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কনৌজ জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই গাড়ি এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। শনিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কনৌজ জেলার তালগ্রাম এলাকায়, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের নাম হল-মোহিত যাদব (৩৬), প্রমোদ যাদব (৩৫), জ্ঞানেন্দ্র যাদব (৩২), সোনু যাদব (৩১), সত্যেন্দ্র যাদব (১৮) এবং সুরজ যাদব (১৫)। প্রত্যেকের বাড়ি লখনউয়ের কাকোরি এলাকায়।  

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে মাত্রাতিরিক্ত কুয়াশা ছিল। ফলে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। আচমকাই আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। জোরালো সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কনৌজের পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, রাজস্থানের মেহন্দিপুর বালাজি মন্দির দর্শনের পর শুক্রবার গভীর রাতে গাড়িতে চেপে লখনউয়ের উদ্দেশে ফিরছিলেন তাঁরা। কনৌজের তালগ্রাম এলাকায় ১৬৫ কিলোমিটার মাইলস্টোন অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরেই ৬ জন আটকে পড়েন। পুলিশের পেট্রোলিং টিম তাঁদের উদ্ধার করে তিরবা মেডিক্যাল কলেজে নিয়ে যায়, কিন্তু ৬ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ট্রাকের চালক।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top