News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক-র ১২ বছর সশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা
Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক-র ১২ বছর সশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তী সময়ে বিয়ে-তে অস্বীকারের অভিযোগে ধর্ষণ ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক-কে আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় ১২ বছর এবং ৪১৭ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। পাশাপাশি ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। আদালতের নির্দেশ, জরিমানার অর্থ নির্যাতিতার সন্তানের নামে জাতীয় ব্যাঙ্ক-এ ৫ বছরের জন্য ফিক্সড জমা করতে হবে। এছাড়া, ত্রিপুরা সরকারের ওমেন  ভিকটিম কম্পেন্সেশন স্কিম-র অধীন ক্ষতিপূরণ দিতে হবে।


এপিপি অরবিন্দ দেব এই মামলা সম্পর্কে বলেন, ২০১৩ সালের ঘটনায় এখন গিয়ে অভিযোগকারিণী বিচার পেয়েছে। তিনি বলেন, আমতলী থানাধীন এলাকার বাসিন্দা সঞ্জীব পাল পাড়ার একটি মেয়ের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। ক্রমেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং ওই মেয়ে গর্ববতী হয়ে যায়। অরবিন্দ বাবু জানান, গর্ববতী হওয়ার পর সঞ্জীব-কে তার প্রেমিকা বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সঞ্জীব ওই মেয়ে-কে বিয়ে করতে অস্বীকার করেন। তাতে, আমতলী থানায় একটি মামলা হয়। কিন্তু, দীর্ঘদিন ধরে ওই মামলা বিচারের অপেক্ষায় ঝুলে ছিল।


তিনি বলেন, ২০১৫ সালের ২৬ জুন পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর। অরবিন্দবাবু বলেন, অভিযোগকারিণী এরই মধ্যে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এদিকে, আদালতে ১১ জনের সাক্ষী গ্রহণ করে হয়েছে। ওই মামলায় মোট চার জন অভিযুক্ত ছিলেন। প্রমাণের অভাবে তিনজন বেকসুর খালাস হয়ে গেছেন। তিনি জানান, গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ধীমান দেববর্মা অভিযুক্ত সঞ্জীব পাল-কে ভারতীয় দন্ডবিধি ৩৭৬, ৪১৭ এবং ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা করেছেন।


তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত সঞ্জীব পাল-কে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন। এছাড়া ৪১৭ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন। অরবিন্দ বাবু বলেন, দুটি সাজা একই সাথে চলবে। তিনি জানান, ৩৭৬ ধারায় আসামি-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ বছরের অতিরিক্ত কারাবাসের আদেশ দিয়েছেন। সাথে ৪১৭ ধারায় ১০ হাজার জরিমানা করেছে আদালত। অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত কারাবাসের আদেশ দিয়েছেন বিচারক।


আদালত নির্দেশ দিয়েছে, জরিমানা-র পুরো অর্থ নির্যাতিতার সন্তানের নামে জাতীয় ব্যাঙ্ক-এ ৫ বছরের জন্য ফিক্সড করতে হবে। এছাড়া পশ্চিম ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটিকে আদালত নির্দেশ দিয়েছে, ত্রিপুরা ওমেন ভিকটিম কম্পেন্সেশন স্কিমে তিন লক্ষ কিংবা চার লক্ষ টাকা প্রদান করতে হবে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top