News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী বদলে হল তেজস এক্সপ্রেস, ১৫ ফেব্রুয়ারি থেকে যাবে আগরতলা-দিল্লি

রাজধানী বদলে হল তেজস এক্সপ্রেস, ১৫ ফেব্রুয়ারি থেকে যাবে আগরতলা-দিল্লি

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : দেশের অন্যতম জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন রাজধানী এক্সপ্রেস এখন তেজস এক্সপ্রেস-এ রূপান্তরিত হচ্ছে। আরো আধুনিক এবং যাত্রী স্বাচ্ছন্দ-কে অধিক গুরুত্ব দিয়ে তেজস এক্সপ্রেস আগামী ১৫ ফেঁরুয়ারি থেকে আগরতলা-দিল্লি রুটে যাতায়াত করবে। শুক্রবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন। তাতে অত্যন্ত আনন্দিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী অতীতের প্রসঙ্গ টেনে এনে টুইট বার্তায় দাবি করেন, দিল্লি এখন আর দূরে নয়।


প্রসঙ্গত, সারা দেশেই রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস রূপান্তরিত হচ্ছে তেজস এক্সপ্রেস-এ। বর্তমানে দেশে ২৪টি শতাব্দী এবং ২৩ জোড়া রাজধানী এক্সপ্রেস যাত্রী পরিষেবা দিচ্ছে। এখন ওই ট্রেন বদলে তেজস এক্সপ্রেস যাতায়াত করবে। তবে, তেজস এক্সপ্রেস বেসরকারি মালিকানাধীন পরিচালিত হবে। তাতে, আরও উন্নত যাত্রী পরিষেবা মিলবে বলে আশা করা যাচ্ছে।


আজ রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সুবিধাজনক ভ্রমণকে প্রভাবিত করে রেল। আগরতলা রাজধানী বিশেষ ট্রেন ১৫ ফেব্রুয়ারি থেকে বিশেষ তেজাস ধরণের স্লিপার কোচ নিয়ে যাতায়াত করবে। তাতে, জাতীয় রাজধানী দিল্লির সাথে আরও উন্নত যোগাযোগের সুযোগ মিলবে এবং মানুষের কাছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যাবে।


রেলমন্ত্রীর ঘোষণায় অত্যন্ত আনন্দিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাল্টা টুইট করে বলেন, অতীতের দিনগুলি ভীষণ মনে পড়ছে যখন উত্তর-পূর্বাঞ্চল পূর্বতন সরকারের বঞ্চনার শিকার হয়েছে এবং দিল্লি-র সাথে আমাদের বিভাজন সৃষ্টি করেছে। এই নতুন ট্রেন মানুষের যোগাযোগ এবং উন্নয়নের জন্য পথ উন্মুক্ত করবে, আশাবাদী তিনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top