News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে মুক্তি পেলেন সৌদি আরবের মহিলা সমাজকর্মী হাথলাউল
Image

অবশেষে মুক্তি পেলেন সৌদি আরবের মহিলা সমাজকর্মী হাথলাউল

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.):  অবশেষে মুক্তি পেলেন সৌদি আরবের বিখ্যাত সমাজকর্মী ও নারীমুক্তি আন্দোলনের অন্যতম মুখ লুইজেন অল হাথলাউল । তাঁর মুক্তির সংবাদকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  ।

২০১৮ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল ৩১ বছরের  সৌদি আরবের বিখ্যাত সমাজকর্মী ও নারীমুক্তি আন্দোলনের নেত্রী লুইজেন অল হাথলাউল ।  প্রায় আড়াই বছরেরও বেশি সময় জেল বন্দি ছিলেন। অভিযোগ উঠেছিল, জেলে ভয়াবহ যৌন অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। কেবল তিনি একা নন, তাঁর সঙ্গে আরও কয়েকজন মহিলা সমাজকর্মীকেও জেলবন্দি হতে হয়েছিল। বিশ্বজুড়ে লুইজেনের গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বহু সংগঠন। অবশেষে মুক্তি পেলেন তিনি। তাঁর মুক্তির সংবাদকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তাঁর প্রতিক্রিয়ায় বাইডেন জানিয়েছেন, ”এটা হওয়া দরকার ছিল।” সেই সঙ্গে তাঁকে কারাবন্দি করার সিদ্ধান্তকে একহাত নিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের তরফে সৌদি প্রশাসনের তীব্র নিন্দা করে বলা হয়েছে, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে কেউ সোচ্চার হলে সেই কারণে তাঁকে জেলবন্দি করা ঘোরতর অন্যায়।

কেবল আমেরিকা নয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও লুইজেনের মুক্তির খবরে আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, ”এতদিনে ওঁর পরিবার স্বস্তি পাবে।” লুইজেনের বোন লিনাও টুইটারে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। দিদির মুক্তির খবর জানিয়ে তিনি লেখেন, “লুইজেন বাড়ি ফিরে এসেছে। ১০০১ দিন পরে ও বাড়ি ফিরল।”

 প্রসঙ্গত, ২০১৯ এবং ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হয়েছিল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top