আগরতলাকে স্মার্ট বানাতে উচ্ছদ মহারাজগঞ্জ বাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার এলাকার পুকুর সংলগ্ণ স্থানে গড়ে ওঠা দোকানপাট ঘড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করেছিল আগরতলা পৌরনিগম৷ নির্দেশ অনুযায়ী অন্যান্য দোকানগুলি অন্যত্র সরে গেলেও তেরোটি দোকান এখন পুকুরপাড়ে অবস্থান করছে৷ পৌরনিগমের পক্ষ থেকে বুধবার পুনরায় এসব দোকানির চূড়ান্ত নোটিশ দিয়ে বলা হয়েছে বুধবারের মধ্যে তাদেরকে নির্ধারিত স্থানে সরে যেতে হবে৷অন্যতায় বৃহস্পতিবার পৌর নিগমের টাক্সফোর্স বাহিনী এ সব দোকানপাট ভেঙ্গে দেবে৷

উল্লেখ্য মহারাজগঞ্জ তাদেরকে গরু বাজার এলাকায় যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে এলাকায় সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল৷ যে ১৩ টি দোকান এখনো পর্যন্ত সরে যায়নি তাদেরকে বুধবার পুনরায় সতর্ক করা হয়৷ পৌরনিগমের টাক্সফোর্স বাহিনীর এক দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের পুকুরপাড় সংলগ্ণ এলাকায় যেসব দোকানপাট গড়ে উঠেছিল প্রয়োজনীয় ট্যাক্স প্রদান করে তারা ব্যবসা করে আসছিল পুকুরটি সংস্কারের তাগিদেই আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে পুকুরপাড়ে গড়ে ওঠা এসব দোকানপাট গরু বাজার সংলগ্ণ এলাকায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়৷